শর্তাবলি ও কঠোর নিয়মাবলি

Stag Prime ফ্যামিলিতে যুক্ত হওয়ার পূর্বে আমাদের পলিসি এবং নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

১. সাধারণ ভূমিকা

Stag Prime CPA Network একটি সরকার নিবন্ধিত (Govt. Registered) ডিজিটাল এজেন্সি 'Stag Prime'-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। আমাদের প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করা মানেই আপনি আমাদের সমস্ত নিয়মাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন। আমাদের মূল লক্ষ্য একটি স্প্যাম-মুক্ত এবং নির্ভরযোগ্য ইনকাম কমিউনিটি তৈরি করা।

২. অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি ও হোল্ড পলিসি

  • অবিচ্ছিন্ন কাজের বাধ্যবাধকতা: অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে নিয়মিত কাজ করতে হবে। কারণ প্রতিটি মেম্বারের জন্য আলাদা ট্রাফিক সোর্স ও অফার নির্ধারণ করা থাকে।
  • ১ সপ্তাহের নিয়ম: কোনো যুক্তিসঙ্গত কারণ (যেমন: অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত বিপদ) ছাড়া এবং ম্যানেজারকে পূর্ব ইনফর্ম না করে টানা ১ সপ্তাহ কাজ বন্ধ রাখলে আপনার অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড হয়ে যাবে এবং নতুন অফার দেওয়া বন্ধ থাকবে।
  • হোল্ড এবং ফান্ড পলিসি: অ্যাকাউন্ট হোল্ড হওয়ার সময় যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে, তবে তা ৩ মাস পর আপনার পেমেন্ট মেথডে পে-আউট করা হবে। আর যদি কোনো ব্যালেন্স না থাকে, তবে অ্যাকাউন্টটি সরাসরি সাসপেন্ড এবং পার্মানেন্ট ব্যান করা হবে।

৩. স্প্যামিং এবং লিগ্যাল পলিসি

  • জিরো টলারেন্স পলিসি: নিজে নিজে সাইনআপ করা (Self-click), বট (Bot) ট্রাফিক পাঠানো বা যেকোনো ধরনের স্প্যামিং সম্পূর্ণ নিষিদ্ধ। স্প্যামিং সনাক্ত হলে অ্যাকাউন্ট কোনো পূর্ব নোটিশ ছাড়াই পার্মানেন্ট ব্যান করা হবে।
  • আইনি ব্যবস্থা (Legal Action): Stag Prime একটি সরকারি নিবন্ধিত কোম্পানি। আপনার স্প্যামিংয়ের কারণে যদি আমাদের বা দেশের সুনাম নষ্ট হয়, তবে অ্যাডভার্টাইজারের দেওয়া প্রমাণের ভিত্তিতে আপনার বিরুদ্ধে আইনি (Legal) ব্যবস্থা নেওয়া হবে।
  • মাল্টিপল অ্যাকাউন্ট: একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ নিষিদ্ধ। ফেক ডাটা দিলে অটোমেটিক ডিটেকশনের মাধ্যমে তা বাতিল করা হবে।

৪. টুলস (ডোমেইন ও ভিপিএন) পলিসি

কাজের সুবিধার্থে ব্যবহৃত টুলস (ভিপিএন এবং ডোমেইন) সম্পূর্ণ আপনার নিজস্ব সম্পত্তি। আপনি চাইলে আমাদের প্যানেল থেকে সুলভ মূল্যে এগুলো কিনতে পারেন অথবা নিজে কিনে আমাদের সাথে যুক্ত করতে পারেন (তবে অপ্টিমাইজেশনের সুবিধার্থে আমাদের প্যানেল সাজেস্টেড)। কেনার পর এর সমস্ত অ্যাক্সেস এবং কন্ট্রোল আপনার কাছেই থাকবে।

৫. পেমেন্ট পলিসি

  • পেমেন্ট মাসে দুইবার প্রদান করা হয়।
  • ১-১৫ তারিখের পেআউট ১৬-১৮ তারিখের মধ্যে এবং ১৬-৩০ তারিখের পেআউট পরবর্তী মাসের ১-৩ তারিখের মধ্যে ক্লিয়ার করা হয়।
  • একটি পেআউট সাইকেলে মিনিমাম ২০০০ টাকা (BDT) জমা হতে হবে।

৬. স্বেচ্ছায় অ্যাকাউন্ট ক্লোজ

কাজ করার ইচ্ছা না থাকলে দয়া করে ম্যানেজারকে জানিয়ে সম্মানের সাথে অ্যাকাউন্ট ক্লোজ করে দিন। কিন্তু ভুল উপায়ে কাজ করে সিস্টেমের বা অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরা একটি সৎ এবং শক্তিশালী Stag Prime Family গড়ে তুলতে বদ্ধপরিকর।

উপরোক্ত নিয়মগুলোর সাথে আপনি কি একমত?

হ্যাঁ, আমি একমত - সাইন আপ করুন